আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় হোটেলে বিক্রি হয় মরা মুরগির মাংস!

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় হোটেলে বিক্রির জন্যে প্রস্তৃতকৃত প্রায় ৫শতটি মরা মুরগির মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় জড়িত মুরগি ব্যবসায়ীকে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাগুরা পৌরসভার স্যানিটারি বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত শহরের পুরাতন বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকান থেকে বিভিন্ন হোটেলে রান্নার কাজে ব্যবহারের জন্যে প্রস্তৃতকৃত ৫শটি মরা মুরগির অন্তত ৪শ কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলাম কৌশলে পালিয়ে গেলে ভ্রাম্যমান আদালত তার ছেলে রেজোয়ানকে আটক করে।  দুপুরের পর ছেলেকে আটকের খবর পেয়ে অসাদু ব্যবসায়ী রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতে আত্মসমর্পন করে দোষ স্বীকার করলে তাকে করাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অভি দাশ বলেন, অভিযান থেকে আটককৃত মুরগি ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করায় তাকে নির্দিষ্ট কারাদণ্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology