আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাদক ছাড়তে বলায় বরুণাতৈল গ্রামের আকামত মোল্যাকে খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বরুণাতৈল গ্রামের কৃষক আকামত মোল্যা হত্যাকাণ্ডে জড়িত মাদকসেবি ইশারতকে পুলিশ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের জালাল শেখের ছেলে।

মাদক সেবন ছাড়তে বলায় ক্ষুব্ধ হয়ে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে শুক্রবার পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এর আগে সকালে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সদর থানা পুলিশ ইশারতকে গ্রেফতার করে। সে ওই গ্রামের জালাল শেখের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আকামত মোল্যা বরুণাতৈল গ্রামে আলালউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ইশারত ওই দোকানে সিগারেট কিনতে যায়। কিন্তু আকামত মোল্যা তাকে নেশাদ্রব্য সেবন করতে নিষেধ করে নানা উপদেশ দেয়। এ ঘটনায় রাগান্ত্বিত হয়ে ইশারত বাড়ি ফিরে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সে ওই দোকানে ফিরে আকামত মোল্যার বুকে ধারালো ড্যাগার দিয়ে আঘাত করে।

ঘটনার পর এলাকাবাসি আকামত মোল্যাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত আকামত মোল্যা ক্ষেত খামারের পাশাপাশি চাউল বাজারে মুটে বহনের কাজ করতো।

ঘটনার রাতেই নিহতের ছেলে নাসিরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, ইশারত একটি বখাটে ছেলে। নিয়মিত মাদক সেবন করে থাকে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের পর সে গ্রামের মধ্যে লুকিয়ে ছিল। কিন্তু সকালে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের হাতে ধরা পড়ে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology