আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

রক্তাক্ত প‍ঁচাত্তর স্মরণে মাগুরায় যুবলীগের ১৯৭৫টি বৃক্ষ রোপন

মাগুরা প্রতিদিন ডটকম : রক্তাক্ত ৭৫’ স্মরণে এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার মাগুরার বিভিন্ন এলাকায় ১৯৭৫টি বৃক্ষ রোপন করেছে জেলা আওয়ামী যুবলীগের সদস্যরা।

সকাল থেকে জেলার ৩৬টি ইউনিয়নের বিভিন্ন ইউনিট কমিটির মাধ্যমে যুবলীগ কর্মীরা নিজ নিজ এলাকায় একযোগে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করে।

সকাল ১০ টায় মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান শহরের স্টেডিয়াম পাড়ায় একটি আকাশমনি বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি সফলকরণে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিনসহ অন্যান্যরা সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান জানান, বঙ্গবন্ধু এবং রক্তাক্ত বছরের স্মরণে ১৯৭৫ টি বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নেয়া হয়। নিজস্ব অর্থায়নে এসব চারা সংগ্রহ করা হয় বিভিন্ন এলাকার নার্সারি থেকে।

শেষ পর্যন্ত যথাযথভাবে কর্মসূচিটি সম্পন্ন করতে পারায় তিনি যুবলীগের সকল নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology