আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

শালিখা নির্বাচন অফিসে রহস্যজনক ঘটনা

মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখা উপজেলা নির্বাচন অফিসে গ্রিল কেটে অজ্ঞাত দূস্কৃতকারিরা ভিতরে প্রবেশ করলেও ক্ষয় ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারিরা অফিসে গিয়ে গ্রিল এবং লকার ভাঙা দেখতে পান। তবে কোনো কিছু চুরি হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে পারেননি তারা।

শালিখা উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী জানান, অফিসের ল্যাপটপ সহ মূল্যবান ডিভাইসসমূহ অন্যত্র রাখা হয়েছিলো। রাতের কোনো এক সময়ে গ্রিল কেটে ভিতরে প্রবেশ করলেও কিছু চুরি হয়নি বলে ধারণা করা যাচ্ছে।

এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ বিভাগও বিষয়টি তদন্ত করছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology