আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

শালিখায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে ডাকাতেরা।

মঙ্গলবার গভীর রাতে শালিখা উপজেলার চতিয়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনমথ বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

অবসর প্রাপ্ত পুলিশ সদস্যর পুত্র সুমন বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে মুখোশ পরা দুজন তার ঘরের মধ্যে প্রবেশ করে। ডাকাতেরা তার ও তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে কথা বলতে নিষেধ করে। পরে তারা বাড়ির অন্যান্যদের হাত ও মুখ বেঁধে মারধোর করে ৪০ হাজার টাকা ও বিভিন্ন স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে ডাক চিৎকারে প্রতিবেশিরা তাদের উদ্ধার করলেও ততক্ষণে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদলকে সনাক্ত করার চেষ্টায় পুলিশ সদস্যরা কাজ করছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology