আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শালিখার কানুদার খাল পরিস্কার ও মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা প্রতিদিন : প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষায় শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শালিখা উপজেলার কানুদার খালের প্রায় দেড় কিলোমিটার এলাকার কচুরিপানা পরিস্কার পরিস্কার করে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সরদার ফারুক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, শালিখা উপজেলার প্রাচীন এ কানুদার খালে পূর্বে দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। এই খালের মাছ বিক্রি থেকেই এ অঞ্চলের জীবিকা নির্বাহ হতো। খালটির দু’ধারের প্রায় দুই কিলোমিটার এলাকায় ছিন্নমুল, গরীব অসহায় মানুষ বাস করছে। এখানকার পরিবেশ রক্ষায় ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে খালের দু’ধারে প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology