আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শালিখায় অ্যাড.শ্যামল কুমার দে আ’লীগের সভাপতি আরজ আলি সাধারণ সম্পাদক নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় অ্যাডভোকেট শ্যামল কুমার দে’কে সভাপতি এবং আরজ আলি বিশ্বাসকে সাধারণ করে শালিখা উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়েছে। রবিবার শালিখা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াসুর রহমান ও বখতিয়ার উদ্দিন লস্কার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজাউল ইসলাম ও মুন্সি আবু হানিফের নাম ঘোষণা করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্যদের নাম পরবর্তিতে নির্বাচন করা হবে।

শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।

মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology