আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২৬

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শালিখায় দা দিয়ে গলা কেটে যুবক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের পালপাড়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর শেখ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইজিবাইক চালক অন্তর একই উপজেলার দেশমুখপাড়া গ্রামের তাইজেল শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে অন্তর বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে বুনাগাতি বাজারে যায়। কিন্তু ৯ টার পর থেকেই সে নিখোঁজ ছিল। বিকালে হরিশপুর গ্রামের পাল পাড়ায় একটি নির্জন বাগানের মধ্যে এলাকাবাসি গলাকাটা অবস্থায় তার লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, দুপুরের আগে কোনো এক সময় দা দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত ইজিবাইক দুটি মোবাইল ফোন এবং পকেটে টাকা পয়সাও রয়েছে। বিধায় পুরণো কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology