আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৬

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

শিখরকে সংবর্ধনা জানালো মাগুরা ক্লাব লিমিটেড

নিজস্ব প্রতিবেদক: মাগুরা ১ (মাগুরা-শ্রীপুর)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখরকে সংবর্ধনা জানালো মাগুরা ক্লাব লিমিটেড। এ উপলক্ষে গতকাল ৫ জানুয়ারি মাগুরা ক্লাব লিমিটেড-এর পক্ষ থেকে ঢাকা ক্লাব-এর পদ্মা লাউঞ্জ-এ এক সংবর্ধনা দেওয়া হয়। মাগুরা ক্লাব লিমিটেড-এর সাধারণ সম্পাদক জাহিদুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ক্লাব লিমিটেড-এর সভাপতি প্রকৌশলী সাঈদ রেজা তরুণ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্লাবের নির্বাহী সদস্য শরীফ আজিজুল হাসান মোহন, মো. আনিসুজ্জামান, মো. নাসিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, ফারুকুল ইসলাম, রাশেদ কামাল, ওবায়দুল হক, মো. লুৎফুল হাকিম, মীর্জা এনায়েত হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, আনোয়ারুল হক, মো. আছাদুজ্জামান, মো. ইফতেখার আলী, মো. আশরাফুজ্জামান, ডা. সঞ্জীত চক্রবর্তী, জাহিদ রহমান, মো. জাহিদুল ইসলাম (এসপি) এবং মো. খলিলুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাগুরার উন্নয়নে তিনি কার্যকর সব প্রকল্প গ্রহণ করবেন যাতে করে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, শিক্ষার হার বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের সেবা সাধারণ মানুষের জন্য নিশ্চিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে মাগুরা ক্লাব লিমিটেড-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology