আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মাগুরা প্রতিদিন : অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে মাগুরার  শ্রীপুর উপজেলার বড়বিলায় একটি কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার  (২৯ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ জরিমানা করেন।

অভিযুক্ত কারখানার মালিক আবদুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ  উপজেলার বোচাদাহ গ্রামের বাসিন্দা।

দীর্ঘিদিন ধরে তিনি অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে কৃষিজমি ও পরিবেশের ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার অভিযান চালিয়ে কারখানাটি উচ্ছেদ করা হয়।

এ সময় কারখানা মালিককে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫/১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology