আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে ইকো পার্কের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম: শুক্রবার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারাতে অবস্থিত জেলা প্রশাসন ইকোপার্ক-এর  উদ্বোধন করা হয়।পার্কটি উদ্বোধন করেন মাগুরা  জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলার বরইচারা গ্রামের গড়াই নদীর তীরে চিত্ত বিনোদনের লক্ষ্যে স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন পরিষদের তত্তাবধানে প্রায় ৭ একর জমির উপর এলজিএসপি প্রকল্পের আওতায় এ পার্ক ও রিভার ভিউ কটেজ নির্মাণ করা হয়েছে। ইকোপার্ক উদ্বোধন শেষে জেলা প্রশাসক নৌকাযোগে দ্বারিয়াপুর ইউনিয়নের  গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের তালিকা করে দ্রুত জেলা প্রশাসনকে অবহিত করতে তিনি নির্দেশনা প্রদান করেন। তিনি গড়াই নদীর ভাঙ্গন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology