আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে মঙ্গলবার জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শীতেষ চন্দ্র সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক রোকনুজ্জামান সুইট প্রমূখ।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মীসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology