আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে গণহত্যা দিবস পালন

মাগুরা প্রতিদিন : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে।

সোমবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে দিবসটির উপর অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, বীরমুক্তিযোদ্ধা খবির হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম টোকন প্রমুখ।

অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা লিয়াকত আলী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology