আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

শ্রীপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে রবিবার প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০টি পরিবারের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ করেন।

সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত¡রে অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস প্রমুখ।

আম্পান, শিলাবৃষ্টি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০ টি পরিবারের মধ্যে ৬০ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার করে টাকা ও ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয় বলে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology