আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা, বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।

বিকাল ৩টায় শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এ.টি.এম আব্দুল ওয়াহ্হাব।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, এড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সেখ মেহেদি হাসান সালাউদ্দিন, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা সৈনিকলীগের সভাপতি এড. মকবুল হোসেনসহ আরো অনেকে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology