আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে সবুজ আন্দোলনের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে সবুজ আন্দোলন নামে একটি সংগঠনের পক্ষ থেকে স্থানীয় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে সংগঠনের সমন্বয় কারী জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে শ্রীপুর উপজেলার টুপিপাড়া, বরিশাট, শ্রীকোল, চরগোয়ালপাড়া, বাড়ইপাড়া, কালিনগর, খামারপাড়াসহ বিভিন্ন গ্রামে এসব পরিবারের মাঝে চাল, ডাল, লবন, সাবান, আলু বিতরণ করা হয়।

খাদ্য সহায়তার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উপকরণ বিতরণ ও ব্যবহারবিধি সম্পর্কে পরামর্শ দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আশিকুর রহমান, ফারুক হোসেন, সালমান হোসেন, আশিকুর রহমান, সাজ্জাদুর রহমান, শাবাব হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology