আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরের বরিশাটে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

মুসাফির নজরুল: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে মাগুরার বরিশাট গ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রাথি আলহাজ্ব অ্যাড. সাইফুজ্জামান শিখর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমাণ্ডার মোল্যা নবুয়ত আলির সভাপতিত্বে বরিশাট মোল্যাপাড়ায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামীলীগ প্রার্থি অ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, উন্নয়ন আর আওয়ামীলীগ একই সূত্রে গাঁথা। বিগত সময়ে জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। একই ধারাবাহিকতায় মাগুরা জেলাতেও উন্নয়ন হয়েছে।

উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য আহবান জানান প্রধান অতিথি।

মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানসহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology