আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৭

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

সড়ক দূর্ঘটনায় মহম্মদপুর থানার এসআই বোরহান নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর থানায় দায়িত্বরত বোরহান উদ্দিন (২৮) নামে একজন এসআই সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন।

পুলিশের উপ-পরিদর্শক হিসেবে নিয়োগপ্রাপ্তির পর মহম্মদপুর থানায় তার প্রথম যোগদান। এখানে তিনি পিএসআই (শিক্ষানবীশকাল) হিসেবে কর্মরত ছিলেন।

নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলির ছেলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মাজকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরার মহম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোসাম্মাত বুলবুলি খাতুন মাগুরা প্রতিদিনকে বলেন, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে তিনি থানা থেকে বের হওয়ার পর সড়ক দূর্ঘটনার শিকার হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology