আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৮

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

১১-১৪ ডিসেম্বর শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরের দ্বিতীয় রাউণ্ডের এই ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মাগুরা স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে মেডিকেল অফিসার ডাক্তার অন্তরা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম শাওন।

১১-১৪ ডিসেম্বর দ্বিতীয় রাউণ্ডের এই ক্যাম্পেইন থেকে জেলার ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮ হাজার ৯৩০ জন এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৬৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাগত বক্তব্যে তিনি জানান।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডাক্তার নাহিদা ইসলাম, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ বক্তব্য রাখেন।

ভিটামিন এ’র অভাবজনীত কারণে সৃষ্ট রোগসমূহ থেকে শিশুদের রক্ষা করতে ক্যাম্পেইনের আওতায় সকল শিশুকে নিকটবর্তি ইপিআই কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology