আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত দেখি না-প্রেসসচিব

মাগুরা প্রতিদিন : আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে দেখি না বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, মানুষের কাছে দলটির আর কোনো গ্রহণযোগ্যতা নেই।

শুক্রবার সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত ছিল। ১৭ মাস পার হলেও দলটি কোনো অনুতাপ প্রকাশ করেনি। বরং তাদের নেতাকর্মীরা দেশের বাইরে গিয়ে আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যাচার চালাচ্ছে।

একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার ফ্যাসিজম কায়েম করছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে নতুন কোনো ফ্যাসিজম নেই। বরং আওয়ামী লীগই অতীতে দেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতার চেতনার কথা বলে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় চাকরিতে প্রবেশের সুযোগ ছিল সীমিত।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এখনো অফিসিয়াল ক্যাম্পেইন শুরু না হলেও সারাদেশে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। মানুষ ভোটের দিনের অপেক্ষায় রয়েছে। তবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, কারণ তারা নিজেরাই নিজেদের অযোগ্য করে তুলেছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের মূল শর্ত হলো শান্তিপূর্ণ থাকা। সহিংসতায় জড়িয়ে পড়লে কোনো সভ্য রাষ্ট্রই তাদের ডেমোক্রেটিক স্পেস দেয় না।

এ সময় নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাস চঞ্চল গোসাইয়ের সঙ্গে সাক্ষাৎকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সেবাশ্রমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology