আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান অলোক সরকার

মাগুরা প্রতিদিন: আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে আলোচনায় এসেছেন মাগুরা সদর উপজেলা সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি অলোক সরকার।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলোক সরকার সম্প্রতি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, আসন্ন পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অলোক সরকার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সদস্য হিসেবে বিভিন্ন সময়ে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচন দলীয় প্রতীকে না হলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সহযোগিতা পাব বলে আশা করছি।’

এদিকে পৌর নির্বাচন সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হওয়ায় স্থানীয় রাজনীতিতেও নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology