আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৪

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

আড়াই কোটি টাকার ভারতিয় পণ্যসহ মাগুরার কাভার্ডভ্যান আটক

মাগুরা প্রতিদিন : প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্য বোঝাই মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির প্রেস নোটে এসব তথ্য জানানো হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় আটক করা হয় চালক ও হেলপারকে।

আটককৃতরা হলেন- মাগুরা সদর থানার হাজীপুর কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক ও হেলপার একই থানার শিবরামপুর পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার।

বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাবুল এবং বিল্লাল ২০ হাজার টাকা চুক্তির বিনিময়ে এসব মালামাল বেনাপোল থেকে ঢাকার মিরপুরে নিয়ে যাচ্ছিলেন। এসময় ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে কাভার্ডভ্যানটির সন্দেহজনক গতিবিধি দেখে থামানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে এসব পণ্য পাচার হয়ে দেশে প্রবেশ করেছে। এসব পণ্য পাচার রোধে বিজিবির চেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology