আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

আহমেদাবাদ বিমানবন্দর থেকে মাগুরা ও সাতক্ষীরার দুই যুবক আটক

মাগুরা প্রতিদিন ডটকম : ভারতের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ মাগুরা ও সাতক্ষীরার দুই যুবককে আটক করেছে।

তারা ভারতীয় জাল পাসপোর্ট তৈরি করে কুয়েতে যাওয়ার চেষ্টা করছিলো বলে আহমেদাবাদ পুলিশ জানিয়েছে। খবর দি টাইমস অফ ইণ্ডিয়া’র।

পুলিশের হাতে আটক যুবকেরা হচ্ছে, মাগুরার শহীদুল মোল্যা (২৫) এবং সাতক্ষীরার আমিনুল ইসলাম (২৬)।

আহমেদাবাদ পুলিশের দাবি, মাগুরার শহীদুল মোল্যা কলকাতার চিৎপুর অঞ্চলের কাশিপুরের ঠিকানায় নিজেকে প্রকাশ বৈদ্য এবং সাতক্ষীরার আমিনুল ইসলাম নিজেকে একই এলাকার ঠিকানায় তাপস মণ্ডল নামের দুটি  ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিলেন।

পুলিশ জানিয়েছে, শহীদুল ২০১৭ সালে ভারতে অনুপ্রবেশ করেন এবং কলকাতায় থাকতেন। সেখান থেকেই আধার কার্ড পেয়ে তিনি একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন। অন্যদিকে আমিনুল ২০২০ সালের নভেম্বরে ভারতে অনুপ্রবেশ করেন এবং পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন। এই জাল আধার কার্ড এবং অন্যান্য কাগজপত্র তৈরিতে কলকাতার শিবম কুমার নামে একজন তাদের সহযোগিতা করে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।

কলকাতা থাকতেই এই দুই যুবক কুয়েতে কাজ খুঁজে পান এবং সে লক্ষ্যেই তারা জাল ভারতীয় পাসপোর্টের মাধ্যমে ভিসা যোগাড় করে দেশ ছাড়তে বিমানবন্দরে পৌছান।

রবিবার রাত ১০ টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের কাছে পৌঁছলে সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে জালিয়াতি, জাল নথিপত্র তৈরি করা এবং প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে  পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology