আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

উচ্চ ফলনশীল বিনা-১৯ ধান খরাতেও হবে উচ্চ ফলনশীল

মুসাফির নজরুল: বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইন্সটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকালিন ও খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বীনা-১৯ ধান খরাতেও হবে উচ্চ ফলনশীল। বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার মঘি ইউনয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তারা জানান।

বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইন্সটিটিউট ময়মনসিংহের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ কামরুজ্জামান মাঠ দিবসে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বীনা মাগুরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা রানী ঘোষের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদ রেজাসহ অন্যরা।

মাঠ দিবসে জানানো হয়, বিনা-১৯ জাতের ধান একদিকে যেমন খরা সহিষ্ণু, অন্যদিকে রোগ ও পোকা মাকড় বিশেষ করে বাদামী গাছ ফড়িং প্রতিরোধী। এছাড়া এটির জীবনকাল মাত্র ৯৫ থেকে ১০০ দিন হওয়ায় আউশ ও আমন মৌসুমের জন্যে এটি খুবই উপযোগী ধান। পাশাপাশি হেক্টরপ্রতি ৫ টন ফলন ও এই ধানের চাল সরু ও সুশ্বাদু হওয়ায় এটি কৃষক ও ভোক্তাদের জন্য উপযোগী একটি জাত। এ কারণে তিন ফসলি জমির ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট জাতের ধান। এই ধান বপন পদ্ধতিতে চাষ করা যায় বিধায় সেচের প্রয়োজন কম হয়। এছাড়া এটি ক্ষরা সহিষ্ণু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology