আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি

মাগুরা প্রতিদিন : স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মাগুরা জেলায় ১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) মাগুরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত টিআরসি নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন মাগুরা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, এ প্রক্রিয়ায় মোট ১ হাজার ২৩৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৩৪৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সব ধাপের নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে ১৭ জনকে নির্বাচিত করা হয়।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই প্রার্থীরা নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। মাত্র ১২০ টাকা ব্যয়ে আবেদন ও পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান নিয়োগপ্রাপ্তরা।

ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকে আবেগাপ্লুত হয়ে অনুভূতি প্রকাশ করেন।

পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology