আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫০

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরা প্রতিদিন : জাতীয় সংসদ ভবনের একটি সাব-স্টেশন প্রকল্প থেকে ১ হাজার ৩৪৩টি কপার বাসবার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সরকারি হিসাবে যার মূল্য প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা।

সূত্র জানায়, ৭১ কোটি টাকার একটি সাব-স্টেশন উন্নয়ন প্রকল্প শেষে পুরোনো কপার বার স্টোরে জমা দেওয়ার কথা থাকলেও সেগুলোর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। একাধিক সার্ভে রিপোর্টে তথ্য ও স্বাক্ষরের অসংগতি পাওয়া গেছে এবং একই কাজের জন্য ভিন্ন ভিন্ন রিপোর্ট তৈরি করার অভিযোগও উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলন করা হয়েছে এবং পুরোনো মালপত্র ব্যবহারের আড়ালে অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা একে অপরকে দায়ী করছেন।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology