আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

হাঙ্গার প্রজেক্টের নির্বাচিত দ্বিতীয় সেরা সাংবাদিক এস আলম তুহিন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতায় খুলনা বিভাগে ২য় স্থানে পুরস্কার পেলেন দৈনিক মানবজমিন পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি এস আলম তুহিন।

দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে খুলনা বিভাগের ১০টি জেলার ২৪৪ জন সাংবাদিকদের নিয়ে গত ১ বছরে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করে।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক জেলা থেকে অনুসন্ধানী প্রতিবেদন চাওয়া হয়। সেখানে মাগুরা থেকে সাংবাদিক এস আলম তুহিন অংশ নেন। জুরিবোর্ডের যাচাই বাছাই শেষে খুলনা বিভাগে তার সংবাদটি ২য় স্থান অর্জন করে।

গত মঙ্গলবার বিকালে সিএসএস আভা সেন্টারে খুলনা বিভাগীয় সম্মেলন শেষে কালের কণ্ঠ খুলনার ব্যুরো প্রধান গৌরঙ্গ দাস খুলনা বিভাগে মনোনিত সেরা ৩ অনুসন্ধানী প্রতিবেদকের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় দি হাঙ্গার প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক দিলীপ কুমার সরকারসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology