আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

গ্রুপিং পরিহারের আহ্বান মাগুরা জেলা বিএনপি আহ্বায়কের

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ দলের কতিপয় নেতাদেরকে ভণ্ডামি বাদ দিয়ে মিলে মিশে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন।

আলি আহমেদ নিজের লেখা পোস্টে উল্লেখ করেছেন, “১৭ বছরের এতো নির্যাতনের পরেও শিক্ষা হয়নি আপনাদের? গ্রুপিং করতেছেন ভালো কথা, এখন যদি কোনভাবে আপনার নেতা স্লিপ করে যায় তখন কার কাছে যাবেন? যাওয়া লাগবে না দলের মনোনীত প্রার্থীর কাছে? নাকি তখন আবার সেই ১৭ বছরের মতো পালায়ে বেড়াবেন? এখনও সময় আছে, এসব ভন্ডামি বাদ দেন। সবাই গ্রুপিং বাদ দিয়ে আসেন মিলে মিশে কাজ করি। দিনশেষে আমাদের সবারই ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করা লাগবে। তারেক রহমানের সিদ্ধান্তই মেনে নিতে হবে। তখন গ্রুপিং কোন কাজেই আসবে না বরং এই গ্রুপিং হয়তো তখন আপনার-আমার বিপদ হয়ে দাড়াবে।

বিএনপির সকল নেতা-কর্মীর জন্য কথাগুলো প্রযোজ্য। (আমি সহ)।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়কের এই পোস্টকে অনেকেই সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology