আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মাগুরার মালঞ্চি গ্রামের যুবক নিহত

মাগুরা প্রতিদিন : কাট বোঝায় ট্রাকের ধাক্কায় আরএফএল কোম্পানীতে কর্মরত মাগুরার হাট মালঞ্চি গ্রামের যুবক অপু বিশ্বাস (২৭) নিহত হয়েছেন।

২৫ জানুয়ারি বুধবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু বিশ্বাস মাগুরার সদর উপজেলার হাট মালঞ্চি গ্রামের অনাথ বিশ্বাসের ছেলে।

আরএফএল কোম্পানির পাবনা জেলার ঈশ্বরদী-ঘড়িয়া-চাটমোহর উপজেলা এলাকার বিক্রয় প্রতিনিধি হিসেবে তিনি কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রাতে অপু মটর সাইকেল চালিয়ে কর্মস্থল থেকে ঈশ্বরদী ভাড়া বাসায় ফিরছিলেন। পথে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় এলাকায় গ্যাস পাম্পের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়।

এসময় রাস্তায় ছিটকে পড়লে কাঠ বোঝায় একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয় সে।

দূর্ঘটনার পর স্থানীয়রা অপুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology