আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৭

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

ঢাবি শিক্ষার্থী আনিকার ছবি দিয়ে ফেসবুক ইউটিউবে মৃত্যুর গুজব

মাগুরা প্রতিদিন : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর ফেসবুক ইউটিউবে আনিকা তাসনীম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ছবি দিয়ে মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে। আর এই গুজবের পর ওই শিক্ষার্থী নিজেই নিজের ফেসবুক একাউন্টে বেঁচে আছেন বলে জানালেন।

ঢাবি শিক্ষার্থী আনিকার ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দাবি করা হয়, তিনি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন। অথচ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকার মারা যাওয়ার খবরটি ছিল গুজব। 

তাসনিম। আনিকা বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) সকালে আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না। না লিখেও কোনো উপায় দেখছি না। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল। এবং কেউ র‍্যান্ডম যেকোনো পোস্টে মেনশন না করলে খুশি হবো! এভরিথিং হ্যাজ এ লিমিট।’

তিনি লিখেছেন, ‘আমার ভাই-বোনেরা দেশের জন্য যা করছে, সে তুলনায় কিছুই করতে পারিনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। চুজ দ্য রাইট নিউজ টু শেয়ার, কারেক্ট টপিক টু মেইক ভাইরাল।’

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology