আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৬

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

দেশে দুই বছরে ভোটার বেড়েছে ৮৪ লক্ষ ৬০ হাজার ৯৪৪ জন

মাগুরা প্রতিদিন : তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় দেশের ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। গত দুই বছরে ভোট বেড়েছে মোট ৮৪লক্ষ ৬০ হাজার ৯৪৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সর্বশেষ তালিকা অনুযায়ী ভোটারের পরিসংখ্যান সাংবাদিকদের জানান।

তিনি জানান, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লক্ষ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

এর আগে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৩ সালের ২ নভেম্বর সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। তারমধ্যে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৪ লক্ষ  ৪৫ হাজার ৭২৪ জন। অন্যদিকে মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯। আর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৩৭ জন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology