আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

নতুনরা ভোট উপভোগ করুক-হোয়াট এ শো মঞ্চে সাকিব

মাগুরা প্রতিদিন : ইউটিউবের জনপ্রিয় চ্যানেল “হোয়াট এ শো” মঞ্চে নির্বাচিত সেলিব্রেটি হিসেবে উপস্থিত হয়ে নতুন ভোটারদের ভোটদানে উত্সাহ যোগালেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার রাতে মাগুরা শহরের নোমানী ময়দানে রাফসান সাবাব এর উপস্থাপনায় ইউটিউব চ্যানেল ‘হোয়াট এ শো’ প্রতিযোগিতামূলক নানা বিনোদনের আয়োজন করে। যেখানে তৈরি বিশাল মঞ্চের নির্বাচিত সেলিব্রেটি ছিলেন ক্রিকেটার মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান।

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানের উপস্থিতির খবরে মঞ্চকে ঘিরে মাগুরা ও পার্শ্ববর্তি বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার টিন এজার ছেলে-মেয়ে সহ বিভিন্ন বয়সী মানুষের ভীড় জমে যায়।

ব্যাতিক্রমধর্মী এ আয়োজনস্থলে হাজার হাজার নতুন ভোটারকে কাছে পেয়েও নিজের জন্যে ভোট চাইলেন না সাকিব। তবে সকলকে ৭ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।নোমানী ময়দানে উপস্থিত তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে সাকিব বলেন, আমি বলবো না কোন মার্কায় ভোট দিতে হবে। চাই নতুনরা ভোটকে এনজয় করুক। এটি ফিল কর। এটি প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট দেয়ার বিষয়টিতে আলাদা ফিলিংস কাজ করে। ভোটদান নাগরিক অধিকার। প্রথম যারা ভোটার হয়েছো তারা যেনো প্রথমবার নিজেদের ভোটটি দিতে পারো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology