আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৩

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

নাজির আহমেদ কলেজের শিক্ষক মাসুদুর রহমানের স্মৃতিচারণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা নাজির আহমেদ কলেজের আইসিটি শিক্ষক মাসুদুর রহমানের স্মৃতিচারণে মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে বন্ধুমহলের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে মরহুমের বাল্যজীবনের বন্ধু মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর অংশ নেন।

মাগুরার জনপ্রিয় শিক্ষক মাসুদের অন্যান্য বন্ধু ও সহকর্মিদের মধ্যে বক্তব্য রাখেন কাজী সঞ্জয় জামান বিপু, মনজুর হোসেন, বাচ্চু চোপদার, তুষার, আরব আলিসহ আরও অনেকে।

মহিউদ্দিন মহি’র উপস্থাপনায় এ স্মরণসভায় অতিথি শিক্ষক হিসেবে সদ্য প্রয়াত শিক্ষক মাসুদুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কামরুজ্জামান চাঁন। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

গত ১৬ অক্টোবর শিক্ষক মাসুদুর রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology