আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে মনোয়ার ও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী

মাগুরা প্রতিদিন: মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার রাত ১০টার দিকে নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় মাগুরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে মনোয়ার হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও মাগুরা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকেরসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology