আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে-প্রেস সচিব শফিকুল আলম

মাগুরা প্রতিদিন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো শক্তি নেই নির্বাচনকে ডিলে করবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

তিনি শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং ব্যবসায়ী আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

শফিকুল আলম বলেন, বর্ষাটা শেষ হলে দেখবেন পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। আর আমেজ শুরু হলে কারো মনে যদি সন্দেহে থাকে সেই সন্দেহটুকু চলে যাবে।

প্রেস সচিব শফিকুল আলম গণঅভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনে মাগুরার মোট ১০ জন শহীদ হয়েছেন। ছুটি পেয়ে এসেছি। আজ দুজনের কবরে ফুল দিয়ে সম্মান জানিয়েছি। বাকি ৮ জনের প্রত্যেকের কবরেও যাবো। তাদের আত্মত্যাগে নতুন একটি দেশ পেয়েছি। সবাই মুখ ফুটে কথা বলতে পারছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology