আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

প্রত্যাগত অভিবাসীদের রেইজ প্রকল্প বিষয়ে শ্রীপুরে সেমিনার

মাগুরা প্রতিদিন:   প্রত্যাগত অভিবাসী,  ফিরে এলেও পাশে আছি’- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে  এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, যশোর এ সেমিনারের আয়োজন করে । 

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (রেইজ) প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সৌরেন্দ্র নাথ সাহা। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যশোর ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকল্পের সহকারী পরিচালক মোঃ ফসিউল আলম, প্রকল্পের কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রত্যাগত অভিবাসী বাহারুল ইসলামসহ অন্যরা। 

সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রত্যাগত অভিবাসীগণ অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology