আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

প্রথম আলো’র সম্মাননা পেলেন আলোকিত জুয়েল এবং দেবদাস মণ্ডল

মাগুরা প্রতিদিন ডটকম : সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মী দেবদাস মণ্ডল এবং জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জুয়েল (আলোকিত জুয়েল)কে সম্মাননা জানানো হয়েছে।

দৈনিক প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত প্রীতি সম্মেলন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানানো হয়।

শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত প্রীতি সম্মেলনে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক আবু সাইদ মোল্লা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, ব্যবসায়ী বাবুল কুরি, মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকি প্রমুখ এবং প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান।

সকাল ১১টায় বন্ধুসভার সদস্যদের অংশ গ্রহণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেখানে প্রথম আলোর পক্ষ থেকে সমাজে বিভিন্নভাবে অবদান রাখায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট দেবদাস মণ্ডল ও শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের সংগঠক জাহিদুল ইসলাম জুয়েলকে সম্মাননা জানানো হয়।

করোনার গত দুই বছরে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় সাড়ে সাত হাজারের বেশি সন্দেহভাজন করোনা রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন দেবদাস মণ্ডল। অন্যদিকে, গত সাত বছরে এক হাজারের বেশি মানুষ বা তাঁদের দুর্ভোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে সমাধান চেয়ে এসেছেন জুয়েল। তাঁর এ আহবানে সাড়া দিয়ে বিভিন্ন সময়ে সরকারী বা বেসরকারি উদ্যোগে ভুক্তভোগী সেসব মানুষের সমস্যা সমাধান হয়েছে। সমাজে এ সকল অবদানের জন্য তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আগত অতিথিরা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology