আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৬

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা

মাগুরা প্রতিদিন : ফ্যাটি লিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে এনেছে একটি যুগান্তকারী ওষুধ ফ্রিহেপ্টা। এই ধরণের রোগের চিকিৎসায় দেশে ফ্রিহেপটা প্রথম ঔষধ-যার জেনেরিক নাম রেসমেটিরম।

বাংলাদেশে লিভারজনিত রোগ, বিশেষ করে ফ্যাটি লিভার ও ম্যাশ (মেটাবোলিক ডিসফাংশন এসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস), অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া কনসালটেন্ট জাহিদ রহমান জানান, ফ্রিহেপ্টা (জেনেরিক: রেসমেটিরম) নামের ওষুধটি দেশের বাজারে সর্বপ্রথম তারাই নিয়ে এসেছে। বিশ্বজুড়ে এই আধুনিক ওষুধটি ফ্যাটি লিভার ও ম্যাশ চিকিৎসায় নিরাপদ ও যুগান্তকারী ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে। ওষুধটি লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে কমায় ও ফাইব্রোসিসের সূচকগুলো উন্নত করে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও তুলনামূলকভাবে কম।

ইনসেপ্টা ওষুধটি খুব সুলভমূল্যে বাজারজাত করছে, যা শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেব্য বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology