আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় বছরের প্রথম দিনে এবার সকল শিশু পায়নি নতুন বই

কাসেমুর রহমান শ্রাবণ : নতুন বছরের প্রথমদিনে জেলার সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মধ্যে বই বিতরণ শুরু হয়েছে। তবে করোনা প্রাদূর্ভাবের কারণে এ বছর বই বিতরণ করা হবে কয়েক দফায়। কোনো কোনো বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বই বিতরণ করা হবে বলে জানা গেছে।

শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, প্রতিবছর বছরের প্রথমদিনটি বই উত্সব হলেও এবছর ছিল ব্যতিক্রম। বিদ্যালয়গুলোতে শিশুদের উপস্থিতি ছিল কম। বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের পক্ষে অভিভাবকরা বিদ্যালয় থেকে বই সংগ্রহ করেন।

তথ্যমতে, এ বছর মাগুরায় পরীক্ষণ বিদ্যালয়সহ মোট ৫০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি কিণ্ডারগার্টেন, ৫টি সরকারিসহ ১৬৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় এবং ৭২টি মাদরাসায় একযোগে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে।

তবে নতুন বছরের শুরুতে সকল শ্রেণির শিক্ষার্থিরা এবার বই হাতে পায়নি। মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থিরা কোনো বই হাতে পায়নি। একইভাবে মাদরাসার প্রথম, দ্বিতীয় এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থিরা ছাড়া বাকি ৬টি শ্রেণীর শিক্ষার্থিদের জন্যে কোনো বই পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

মাগুরা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, বই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে। তবে সব বই দেয়া সম্ভব হয়নি। দুয়েকদিনের মধ্যেই বাকি বই দেয়া সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology