আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৮

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

ভূমিকম্পে মাগুরার শ্রীপুর গার্মেন্টসে শতাধিক শ্রমিক আহত

মাগুরা প্রতিদিন : ভূমিকম্পে মাগুরার শ্রীপুর উপজেলার স্টাইলস্মিথ স্যান এপারেলস গার্মেন্টসে কর্মরত শতাধিক শ্রমিক আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় গার্মেন্টসটিতে ২ হাজার ৫শত ২০ জন শ্রমিক কর্মরত ছিলেন। হঠাৎ ভূমিকম্পের ঘটনায় গার্মেন্টসের এলার্ম বেজে ওঠায় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে তারা কমবেশি আহত হয়। এদের বেশিরভাগই নারী কর্মী। তবে সকলেই আশঙ্কামুক্ত।

ঘটনার পর আহতদেরকে শ্রীপুর উপজেলার দারিয়াপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্টাইলস্মিথ স্যান এপারেলস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের প্রধান আমানউল্লাহ জানান, ভূমিকম্পে গার্মেন্টসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলার্ম বেজে ওঠায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে বেশ কিছু কর্মী অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্যে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুজ্জামান লিটন জানান, হাসপাতালে দেড়শতাধিক শ্রমিক আসে যাদের অধিকাংশই আতঙ্কিত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তবে কারো শারীরিক অবস্থা শঙ্কাজনক নয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology