আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে নৌকা বাইচ ঘিরে দুই জেলার মানুষের মিলন মেলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে হয়ে গেলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত “বিহারী লাল শিকদার স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা” ঘিরে অনুষ্ঠিত মেলা নদী পাড়ের মাগুরা ও ফরিদপুর জেলার মানুষের মহামিলন মেলায় রূপ নেয়।

এলাকাবাসি জানায়, নদী মার্তৃক বাংলাদেশের একটি ঐতিহ্য আয়োজন এই নৌকা বাইচ প্রতিযোগিতা। অতিতে বিশেষত: বর্ষাকালে যখন মানুষের হাতে কোনো কাজ থাকে না সে সময় নদী পাড়ের মানুষেরা এমন আয়োজন করে থাকতো। কিন্তু কালের বিবর্তনে এসব হারিয়ে যেতে বসেছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহি সেই নৌকা বাইচকে ধরে রাখতে মাগুরার মধুমতি নদীতে প্রতি বছর ৪ নভেম্বর তারিখে প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। যা উপভোগ করে মাগুরা-ফরিদপুর ছাড়াও পার্শ্ববর্তি বিভিন্ন জেলা থেকে আগত মানুষেরা। তবে এবারের আয়োজনে বাড়তি আনন্দ জুগিয়েছে নারীদের ছোট নৌকার প্রতিযোগিতা।

মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব মিজানুর রহমান মিলন জানান, মাগুরার মধুমতি নদীতে শেখ হাসিনা সেতুর নীচে অনুষ্ঠিত এবারের বাইচ প্রতিযোগিতায় মাগুরা ছাড়াও ফরিদপুর, রাজবাড়ি, নড়াইল সহ বিভিন্ন জেলা থেকে আগত ২৮ টি নৌকা অংশ নেয়। আর এই বাইচকে ঘিরে নদীর দুইপাড়ে আয়োজিত মেলায় জমেছে নানা রকম পসরা। বসেছে শিশুদের বিনোদনের নানা আয়োজন। নদী তীরবর্তি বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে অতিথিদের আগমণেও লেগেছে উৎসব। সাধারণ মানুষের বিনোদনে প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। এর বাহন নৌকা বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিধায় নৌকা বাইচ বাংলাদেশের মানুষের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত একটি ক্রীড়া। তাই এটিকে আমাদের লালন করতে হবে। ধারণও করতে হবে।

চিরায়ত বাংলার এমন সুস্থ্য বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষ যেমন দেশিয় সংস্কৃতির চর্চা করবে তেমনি যুব সমাজও বিপথগামী হবে না। মাদকের মতো ভয়াল ছোবল থেকেও দূরে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology