আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুয়ায় আছিয়ার পরিবারকে ঘর ও গাভী দিলো জামায়াত

মাগুরা প্রতিদিন : মাগুরায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলোচিত আছিয়া খাতুনের বাড়ীতে ঘর ও গাভী আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমির এমবি বাকের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অসহয়ায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন।

তিনি বলেন, আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থীক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুর সহ দুটি গাভী দেয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং দেয়া হয়েছে চিকিৎসা সহায়তা। এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

এদিকে ঘর এবং গাভী পেয়ে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা বেগম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology