আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরাকে মডেল জেলার রূপ দিতে চান নবাগত পুলিশ সুপার

মাগুরা প্রতিদিন : আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মাগুরা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মাগুরার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

তিনি মাগুরায় যোগদানের পর সোমবার সকালে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

একযোগে সারাদেশের পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়ায় ফেনি জেলায় কর্মরত মো. হাবিবুর রহমানকে মাগুরা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। ২৯ নভেম্বর মাগুরায় যোগদানের পর তিনি সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যাতে অবাধ হয় এবং নির্বাচনী পরিবেশ ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাগুরা পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে।  নির্বাচনের নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্ব, সততা এবং দক্ষতার মধ্য দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতে চাই। জেলাকে মাদকমুক্ত রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চালানো হবে। এসব কাজ পরিচালনায় রাজনৈতিক দল এবং সুধি সমাজের সহযোগিতাও অপরিহার্য। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে মাগুরা জেলাকে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

মতবিনিময় সভায় মাগুরার অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার মিরাজুল ইসলাম, শাহ শিবলী সাদিক, পুলিশ পরিদর্শক ডিআইও-১ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology