আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় “ইচ্ছে ঘুড়ি” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

 

মাগুরা প্রতিদিন : মাগুরায় সৈয়দ নাজমুল হাসানের “ইচ্ছে ঘুড়ি” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মাগুরার বৈঠকখানা রেস্টুরেন্টে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “ইচ্ছে ঘুড়ি” কাব্যগ্রন্থের লেখক সৈয়দ নাজমুল ইসলাম।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের বিভাগীয় প্রধান মো. কাজী শফিকুল ইসলাম এর সঞ্চালনায় মোড়ক উন্মোচিন অনুষ্ঠানে “ইচ্ছে ঘুড়ি” কাব্যগ্রন্থ এবং লেখকের সাহিত্য ভাবনার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল হাসান লিন্তু, মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, কুতুব উদ্দিন আহনেদ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,  সাংবাদিক আবু বাসার আখন্দ, ডাক্তার আলি আযম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, অধ্যাপক আসাদুল ইসলাম, মাগুরা এজি একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির হোসেন, কবি জিল্লুর রহমান খান, সাংবাদিক জিল্লুর রহমান সাগর প্রমুখ।

কাব্যগ্রন্থটি ঢাকায় এবারের একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology