আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ

মাগুরা প্রতিদিন : মাগুরায় ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স পুন:বহালের দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতারা।

রবিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে জেলার দুই শতাধিক খুচরা সার ব্যবসায়ী অংশ নেন। পরে তারা দাবি–সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। কর্মসূচিতে বক্তব্য দেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মিজানুর রহমান, সদস্য কামাল হোসেন বিকো ও বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে।

বক্তারা জানান, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে টি.ও লাইসেন্সের ভিত্তিতে খুচরা সার বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। এতে কৃষকরা দ্রুত সার পেতেন এবং বাজারে একচেটিয়া ব্যবসায়ীদের কারসাজি কমে আসে। তবে সরকারের পক্ষ থেকে এ সুবিধা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে, যা কৃষক, খুচরা ব্যবসায়ী ও ডিলারদের জন্য ক্ষতিকর বলে দাবি করেন তারা।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology