আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদরের ভাবনহাটির ঢাল এলাকায় বাস ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দীনবন্ধু বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।

রোববার সকালে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাবনহটির ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটির একটি চাকা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়লে বাসটির সঙ্গে সংঘর্ষে হয়। দুর্ঘটনায় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দীনবন্ধু বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। দীনবন্ধু বিশ্বাসের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology