আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় প্রাইভেট কারের ধাক্কায় কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় আলমখালি বাজার এলাকায় প্রাইভেট কার ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে তৈয়ব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত তৈয়ব আলী (৬০) মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামের করিম মোল্যার ছেলে।পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াই দিকে তৈয়ব আলী তার স্ত্রীকে সাথে নিয়ে ভ্যানযোগে

ঝিনাইদহের গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে আলমখালী এলাকায় পৌঁছলে ঝিনাইদহ থেকে ছুটে আসা একটি প্রাইভেট কার সামনে থেকে ভ্যানটিকে আঘাত করে। এতে ভ্যানযাত্রী তৈয়ব আলী এবং তার স্ত্রী ছিঁটকে রাস্তার উপরে পড়ে যান।

এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তৈয়র আলীকে মৃত ঘোষণা করে।

তৈয়ব আলীর স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমানকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কা বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology