আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০২

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরায় ভূমি-রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগে জড়িত ৩ কিশোর গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় ভূমি অফিস এবং রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত ৩ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে তাদেরকে মাগুরা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ৬ ডিসেম্বর মধ্যরাতে মাগুরায় সদর থানা ভূমি অফিস এবং জেলা রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার এবং রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণের একজন দলিল লেখকের কক্ষে থাকা মূল্যবান দলিল ও স্ট্যাম্প পুড়ে যায়।

এ ঘটনার পর সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে থানায় একটি মামলা দেওয়া হয়। ঘটনার পর মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ওই ঘটনায় জড়িত তিন কিশোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন (১৯), রায়হান (২৩) এবং ইসলামপুর এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল (২০)।

রাজনীতি নিষিদ্ধ সংগঠনের মদতে অর্থের বিনিময়ে তারা এসব কাজে জড়িত ছিলো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology