আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা প্রতিদিন : মাগুরায় একটি প্রসিদ্ধ কোম্পানীর নারিকেল তেলের অনুরূপ নকল এবং নিম্নমান সম্পন্ন তেল বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৭ দিনের জন্যে ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজারে লোকনাথ কনফেকশনারী এণ্ড কনফেকশনারীতে অভিযান চালায়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নমান সম্পন্ন ও নকল নারিকেল তেলের বিপুল সংখ্যক বোতল ও স্টিকার পাওয়া যায়।

মাগুরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে প্যারাসুট নারিকেল তেলের অনুরূপ বোতলে নিম্নমানসম্পন্ন তেল বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology