আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

মাগুরায় মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া

মাগুরা প্রতিদিন : মাগুরায় শনিবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুর ই আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিদুজ্জামান।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সৈয়দ বারিক আনজাম বারকী, মোতাসিন বিল্লাহ চান, আহম্মদ আলী প্রমুখ।

আলোচনা শেষে শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology